• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটি সাংবাদিক সমাজের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2015   Wednesday

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার রাঙামাটি সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়।


‘‘বিশ্বের সব জাতিগোষ্ঠীর মাতৃভাষা সুরক্ষায় বাংলাদেশ’’ স্লোগানকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখায়াত হোসেন রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার রুমানা রহমান শম্পা, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, পৌর কাউন্সিলর রবিউল আলম রবি, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি হরি কিশোর চাকমা, রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া প্রমূখ।


বক্তব্য রাখেন রাঙামাটি সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান রাজন, ফজলে এলাহী,রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সোলায়মান। সঞ্চালনা করেন রাঙামাটি সাংবাদিক ফোরামের সহ-সাধারন সম্পাদক ও মনসুর আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা সুরক্ষায় পার্বত্য এলাকার গণমাধ্যমকর্মীদের ভূমিকা প্রশসনীয় উল্লেখ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের লেখনির কারনে পার্বত্যাঞ্চলের বিভিন্ন ভাষাভাষির ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাতৃভাষা জাতীয় পর্যায়ে আজ স্বীকৃতি পেয়েছে। মিডিয়া কর্মীদের কারনে সরকার পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতি নিয়ে অবগত হওয়ার কারনে এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা সুরক্ষার জন্য বর্তমান সরকার তাদের জন্য আলাদা শিক্ষানীতি প্রনয়ণ করেছে, যা যা বর্তমান সরকারের বিরাট একটি অর্জন। 


তিনি আরও বলেন,একুশ শুধু বাংলা ভাষার জন্য নয়, এর চেতনা বাংলা ভাষার পাশাপাশি দেশের সকল জাতিগোষ্ঠীর ভাষার জন্য।

তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ২০০৩ সাল শুরু করেছিল। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা সংরক্ষণের জন্য বই ছাপানোর পাশাপাশি শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। তিনি মাতৃভাষা বাংলাসহ পার্বত্যাঞ্চলে বসাবসরত বিভিন্ন জাতিগোষ্ঠীদের ভাষা সুরক্ষায় জন্য সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের লেখনিতে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ