• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য দুদশক উপলক্ষে জুরাছড়িতে জেএসএএসের গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2017   Saturday

পার্বত্য দুদশক উপলক্ষে শনিবার জুরাছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা শিশু পার্কে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাত প্রনতি বিকাশ চাকমা। উপজেলা শিশুপার্কে অনুষ্ঠিত গণসমাবেশে উপজেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক সুমিত চাকমার ধারা সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, এছাড়া, উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, হেডম্যান রিপন পাংখোয়া, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, রাঙামাটি জেলার যুব সমিতির সভাপতি টয়েন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক সুমিত্র চাকমা প্রমূখ। এছাড়া সমাবেশে বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, স্থানীয় বিভিন্ন মৌজার হেডম্যান-কর্ব্বারীগণ উপস্থিত ছিলেন।

 

 পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি মায়রা ধন চাকমার সভাপেিত্ব অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, এছাড়া, উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, হেডম্যান রিপন পাংখোয়া, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, রাঙামাটি জেলার যুব সমিতির সভাপতি টয়েন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক সুমিত্র চাকমা প্রমূখ। এছাড়া সমাবেশে বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, স্থানীয় বিভিন্ন মৌজার হেডম্যান-কর্ব্বারীগণ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রণতি বিকাশ চাকমা বলেছেন, জুম্ম জাতি আজ নিঃশেষ হতে বসেছে। সরকার চুক্তি বাস্তবায়নও করবে না ? আন্দোলন করতে দেবে না ? জুম্ম জাতির সুখ দুখের কথা দেশে বিদেশে প্রচার করতে দেবেনা ? তাহলে জুম্ম জনগন কি করবে ! কি করতে হবে এর উত্তর জুম্ম জনগণকে বেচে নিতে হবে। এটিই এখন সময়ের দাবী।

 

তিনি  আরো বলেন, দশ দফা কর্মসূচীর ভিত্তিতে যে রূপ রেখা আছে সে আন্দোলন জোরদার করা হবে। সরকার এ আন্দোলনে বাঁধা দিলে এর থেকে কঠোরতম আন্দোলন ও পরিপূর্ণ ভাবে অসহযোগ আন্দোলনে জনগণ যেতে বাধ্য হবে। 

 

তিনি বলেন, জনসংহতি সমিতি এখনো বিশ্বাস করে পার্বত্য শান্তি চুক্তি বাস্তাবয়ন করলে বাংলাদেশের একমাত্র জননেত্রী শেখ হাসিনা সরকার করবে। এটি এখনো আমরা বিশ্বাস করতে চাই কিন্ত যত দিন যাচ্ছে এই চিত্তা, চেতনার বাধঁ ভেঙ্গে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের বসবাসরত মানুষের মাঝে সত্যিকার শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষে পূনাঙ্গ শান্তি চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই বলে  মন্তব্য করেন।

 

সভাপতির বক্তব্যে মায়া চাকমা আওয়ামী লীগের কেন্দ্রী কমিটির নির্বাহী সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে  উদ্দেশ্য করে বলেন, জুম্ম জনগণের অধিকারের কথা ঢাকায় গিয়ে তুলে ধরেন, খেতে খাওয়া মানুষের অধিকার আদায়ে কাজ করেন আপনাকে জনগনের কাছে ভোট চাইতে হবে না। আপনাকে জনগণ আমরণ মন্ত্রীর চেয়ারে বসাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ