• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

পার্বত্য চুক্তির দুদশক পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2017   Saturday

পার্বত্য চুক্তির দুই দশক পুর্তি উপলক্ষে শনিবার খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(এমএন লারমা) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি পৌর টাউন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুধান্ধিু খীসা। চুক্তি উৎযাপন কমিটির সদস্য সচিব বিভু রজ্ঞন চাকমার সভাপতিত্বে   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বিনোদ বিহারী চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেএসএস এমএন লারমা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহালছড়ি মহিলা ভাইস চেয়ারম্যান কাকলি চাকমা ও জেলা শাখা কমিটি ছাত্র বিষয়ক সম্পাদক অংসাথুই মারমা (খিলু)।

 

সভা আরো উপস্থিত ছিলেন সংগঠনের রাঙ্গামাটি জেলা কমিটি সভাপতি চিত্র বিকাশ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা ,দিঘীনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুখময় চাকমা, পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রতœা তংচঙ্গ্যা ,পার্বত্য চট্টগ্রাম জোট মালিক সমিতি সা.সম্পাদক তৃপ্তিময় চাকমা, হেডম্যান এসোসিয়েশন সা. সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, কেন্দ্রীয় কমিটি পিসিপি সভাপতি সুমেধ চাকমা, মহালছড়ি মুবাছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান কংজরী মারমা, দিঘিনালা বাবুছড়া  ইউপি চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা, দিঘীনালা উপজেলা জেএসএস সাংগঠনিক সম্পাদক চয়ন বিকাশ চাকমা, সহ বিভিন্ন উপজেলা আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সুধাসিন্ধু খীসা বক্তব্যে বলেন, সরকার পাহাড়ি জাতিগোষ্ঠীর সাথে চুক্তি বাস্তবায়ন নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে খেলা খেলছে। এতে করে পাহাড়ী জাতিগোষ্ঠীরা আওয়ামীলীগ সরকারের ওপর আস্থা হারাচ্ছে।  চুক্তির কিছু ধারা বাস্তবায়ন হলেও  ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনসহ অধিকাংশ মৌলিক বিষয় গুলো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন।

 

 তিনি আরো বলেন পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীদের পাশাপাশি ১৩ ক্ষুদ্র জাতিসত্তা  বসবাস করছে । পার্বত্য চট্টগ্রামে এই ক্ষুদ্র জাতিসত্তাকে শান্তিতে বসবাসের  জন্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বর্তমান সরকার আওয়ামীলীগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কন্যা শেখ হাসিনা পাহাড়ের শান্তি বার্তা মাধ্যমে জনসংহতি সমিতি সাথে শান্তি চুক্তির স¦াক্ষর করলেও পাহাড়ীদের বসতভিটা গুলো এখনো বেদখলে রয়েছে । শান্তি চুক্তির পরেও  আজ পাহাড়ীরা বসতভিটা থেকে বিতারিত হচ্ছে । দুই দশকেও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন নীতিমালা থাকলেও  বিধি, প্রবিধান প্রণয়ন না হওয়ায় কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দীর্ঘ দুই যুগের বেশী ধরে পাহাড়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে হাজার ও পাহাড়ী জনগোষ্ঠী  এখনো বসবাস করছে। তিনি দ্রুত কমিশনকে কার্যকর করে ভূমি সমস্যা সমাধানের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ