• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে পার্বত্য চুক্তির দুদশক উপলক্ষে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2017   Saturday

পার্বত্য চুক্তির দুদশক উপলক্ষে শনিবার  বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  উদ্যোগে গণসমাবেশ  ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  উপদেষ্টা কমিটির সদস্য ধীর কুমার চাকমা। বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতি বিলাইছড়ি উপজেলা কমিটির সভাপতি শুভমঙ্গল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন-বিলাইছড়ি উপজেলা পরিষদ ভাইস-চেয়াম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, জেএসএস উপজেলা কমিটির সাধারন সম্পাদক বীরোত্তম তঞ্চঙ্গ্যা,মহিলা সমিতির সভাপতি অরুনা দেবী চাকমা,জেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য কানন কুসুম তঞ্চঙ্গ্যা,যুব সমিতি জেলা শাখার সভাপতি নান্টু ত্রিপুরা,পিসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিলন কুসুম তঞ্চঙ্গ্যা প্রমূখ।

 

এর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাব লঞ্চঘাট  থেকে  শুরু হয়ে বিলাইছড়ি বাজার ও থানা প্রদক্ষিন করে গনসমাবেশ স্থল উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন-পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর পরেও সরকার চুক্তি বাস্তবায়ন না করে জনসংহতি সমিতির ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন বাধাগ্রস্থ করার ষড়যস্ত্র চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন বাধাগ্রস্থ করা ও জনসংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংস করার ষড়যস্ত্র কখনো সফল হবে না।  অনতিবিলম্বে বিলাইছড়িসহ সারা পার্বত্য চট্টগ্রামে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের আহব্বান জানান।

 

 বক্তারা আরো বলেন, একদিকে ভ’মি বন্দোবস্থসহ চুক্তি বাস্তবায়নের মূল বিষয় স্থগিত রাখা হয়েছে, অন্যদিকে চুক্তি বাস্তবায়নের নামে সরকার অনন্দপূর্তি অয়োজন করছে।

  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ