• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে মাঠ পর্যায়ে উপকারভোগী কৃষকদের নিয়ে গ্রীনহীলের দিন ব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2017   Tuesday

মাঠ পর্যায়ে উপকারভোগী কৃষকদের নিয়ে মঙ্গলবার রাঙামাটিতে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  হেলভেটাস সুইস ইন্টার-কোঅপারেশন বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় এবং গ্রীনহিলের বাস্তবায়নাধীন গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের(সীর্ক) আওতায়  প্রকল্পের উপকারভোগীদের কাছে উন্নয়ন সেবা সহজলভ্য করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত  দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গ্রীনহীলের চেয়ারপার্সন টুকু তালুকদার। স্বাগত বক্তব্য দেন গ্রীনহীলের প্রকল্প ব্যবস্থাপক লালসোয়াক লিয়ানা পাংখোয়া । কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন জেলা কর্মসূচী ব্যবস্থাপক কাম টিমলিডার অমূল্য ধনচাকমা।

 

দিনব্যাপী কর্মশালায় রাঙামাটি সদর উপজেলার কৃষি ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও সাপছড়ি ও মগবানের ইউপি চেয়ারম্যান হেডম্যান-কারবারী ও উপকারভোগী কৃষকরা অংশ নেন।

 

কর্মশালায় অংশগ্রহনকারীরা কৃষকদের গুণগতমান এবং পণ্য উৎপাদন ভলিউম বাড়াতে উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার, ব্যবহারিক জ্ঞানের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং তা যথাযথভাবে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার বলেন সেবাগ্রহণকারী এবং সেবা প্রদানকারীর মাঝে সঠিক যোগাযোগ থাকতে হবে এবং এ ক্ষেত্রে সেবাগ্রহণকারীরা কোথায় থেকে চাহিদা ভিত্তিক সেবা পাবে সেই বিষয়ে আরো সজাগ ও জানা থাকতে হবে।

 

প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনকান্তি চাকমা বলেন, উন্নয়ন দ্রুততর এবং জনকল্যান মূখী সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারী পর্যায়ে ১৭ টি সরকারী বিভাগকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনসাধরণের জন্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল হওয়ার গুরুত্ব আরোপ করেন তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ