• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটি পৌর মেয়র ও কাউন্সিলদের সাথে সনাকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2017   Tuesday

সেবারমান উন্নয়নে লক্ষে রাঙামাটি পৌরসভার পৌর মেয়র ও কাউন্সিলদের সাথে ট্রান্সপারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সনাক রাঙামাটির উদ্যোগে পৌর সভা সন্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি চাঁদ রায়। সভায় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, কাউন্সিলরবৃন্দ, পৌর সভারকর্মকর্তা, সনাক সহ সভাপতি অমলেন্দু হাওলাদার, সনাকসদস্য মোহাম্মদ আলী, টিআইবি’রকর্মী এবং ইয়েসসদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় পৌরসভা সনদ প্রাপ্তির ফি’র তালিকা প্রদর্শন, বর্জ্যে অপসারনের জন্য ভ্রাম্যমান ডাস্টবিন চালুর প্রতিশ্রুতি, পৌরসভার আয় বৃদ্ধির জন্য ট্রাক টার্মিনাল এলাকায় পৌর সভার তত্ত্বাবধানে আবাসিক  হোটেল পরিচালনা, প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতকালীন বস্ত্র বিতরণের পরিকল্পনা, ক্রীড়া উন্নয়নে চলতি অর্থ বছরে ফুটবল ও ক্রিকেটে ২টি ব্যাচে প্রশিক্ষণ, টিএন্ডটি সড়কে আগামী তিন মাসে যাত্রী ছাউনি নির্মান, পৌর সভার বকেয়া কর আদায়ে জন সচেতনতা  তৈরী, কর সংগ্রহের জন্য কর নিরূপন ও নির্ধারণ কমিটি কার্যকর করা, কর আদায়ে ওয়ার্ড ভিত্তিক সভাএবং কর সংগ্রহে অন্য পৌর সভার অভিজ্ঞতা নেয়ার জন্য আলোচনা হয়।  তাছাড়া টিএলসিসিতে সনাকসদস্য অর্ন্তভূক্তির জন্য আলোচনা হয়।

 

পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পৌরসভার সেবারমান উন্নয়নে বর্তমান পরিষদ দায়িত্ব পালনে আন্তরিক রয়েছে এবং জবাব দিহিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। পৌর সভার সকল কার্যক্রমের জন্য জন্য পৌর নাগরিকদের নিকট জবাবদিহি করার মাধ্যমে নাগরিকব বান্ধব পৌরসভা গঠনে তৎপর রয়েছে।

 

সভাপতির বক্তব্য চাঁদ রায় সভায় অংশ গ্রহণের জন্য পৌর মেয়র ও কাউন্সিলরদেরকে  ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, পৌর সভার সেবার মান উন্নয়নে  ও স্বচ্ছ জবাবদিহিমূলক পৌর সভা গঠনে সচেতন নাগরিক কমিটি  (সনাক) রাঙামাটির সহযোগিতা অব্যাহত থাকবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ