• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি লাভে খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2017   Saturday

জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সারাদেশের ন্যায় শনিবার খাগড়াছড়িতে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি পৌর টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্ণেল জিএম সোহাগ, পুলিশ সুপার আলী আহমদ খান সহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে মুক্তিযুদ্ধের পূর্বাভাস ছিল। সেদিনের ভাষণে উদ্বুদ্ধ হয়ে অনেকেই স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি শিক্ষার্থী ও তরুণদের প্রতি আহ্বান জানান।

 

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের শাপলা চত্বর ও আদালত সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে মুক্তিযুদ্ধের পূর্বাভাস ছিল। সেদিনের ভাষণে উদ্বুদ্ধ হয়ে অনেকেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার্থী ও তরুণদের প্রতি আহ্বান জানান।

 

আলোচনা সভার শুরুে আগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের শাপলা চত্বর ও আদালত সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো অংশগ্রহণ করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ