• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মিজোরাম রাজ্য সরকারের প্রতিনিধি দলের সাথে রাঙামাটির ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2017   Saturday

ভারতের মিজোরাম রাজ্যের সাথে বাংলাদেশের বরকলের ঠেগামুখে স্থল বন্দর চালুর মাধ্যমে সীমান্ত বানিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে সেটা দুই দেশের ব্যবসা-বানিজ্যের জন্য সুফল বয়ে আনবে।

 

শনিবার দুপুরে রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙামাটিতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মিজোরাম রাজ্য সরকারের সফররত একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে এ কথা  বলা হয়।

 

মিজোরাম রাজ্য সরকারের এমএলএ লালরিন লিয়ানা সাইলো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

 

বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে আলোচনা অংশ নেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় রাঙামাটি ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বলা হয়, সীমান্ত বানিজ্যের শুরু জন্য মিজোরামের সীমান্তে দিকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বাংলাদেশের বরকল সীমান্তের ঠেগামুখ স্থল কাষ্টম্স ষ্টেশনের মধ্যদিয়ে দুইটি শহর থেকে মালপত্র আনা নেওয়া অনেক সুবিধাজনক ও লাভ জনক হবে। এই ভোগৌলিক নৈকট্যকে কাজে লাগিয়ে পরিবহন খরচ কমিয়ে লাভ জনক ব্যবসা করা সম্ভব বলে সভায় উল্লেখ করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ