• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

স্বাস্থ্য সেবারমান উন্নয়নে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2017   Monday

স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষে সোমবার রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সনাকের সহসভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে বক্তব্যে দেন জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার,সনাক রাঙামাটির স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক নিরূপা দেওয়ান প্রমুখ। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম। সভায় রাঙামাটি জেনারেল হাসপাতালের কনসালটেন্ট, আবাসিক চিকিৎসা কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী এবং সনাক, স্বজন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ডিউটি রোস্টার জরুরী বিভাগে টানানো ও নিয়মিত আপডেট করা, সেবা গ্রহীতাদের নিকট থেকে বিনা রশিদে রোগ নির্ণয় ফি না নেয়া, নারীদের জন্য পৃথক সেবার তালিকা প্রদর্শন, প্রাইভেট হাসপাতালের অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার নিশ্চিতের বিষয়ে সিভিল সার্জন কর্তৃক চিঠি প্রদান, হাসপাতালে হেল্প ডেস্ক বা অনুসন্ধান ডেস্ক চালু, মহিলা ও শিশু ওয়ার্ড চালুর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া জেলার উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো নির্মাণে অগ্রগতি ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে আলোচনা করা হয়।


জেলা সিভিল সার্জন ডাঃশহীদ তালুকদার বলেন, বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা চালু, অনলাইনে ডাটা বেজে তথ্য সংরক্ষন ও প্রেরণ এবং হাসপাতালের সেবা গ্রহীতার সংখ্যা বৃদ্ধিসহ স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত সূচক অনুযায়ী চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলা দ্বিতীয় স্থানে রয়েছে। হাসপাতালে যে কর্মীরা রয়েছেন তাদের আন্তরিকতায় হাসপাতালে সেবার মান বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন,স্বাস্থ্য সেবার মান উন্নয়নের ক্ষেত্রে সনাকের মাধ্যমে উত্থাপিত যে সমস্থ বিষয় সভায় আলোচনা হয়েছে সেগুলো সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে।


সনাক সহসভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, সনাক অ্যাডভোকেসির মাধ্যমে বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উত্থাপন করে এবং এর মাধ্যমে সহযোগিতা করে থাকে। তিনি আরো বলেন,রাঙামাটির স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং সকলের সহযোগিতায় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পাবে।


সনাক রাঙামাটির স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক নিরূপা দেওয়ান বলেন,রাঙামাটি জেনারেল হাসপাতালে বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সেবাদানের ক্ষেত্রে হাসপাতালটিতে পূর্বের তুলনায় দৃশ্যমান উন্নত হয়েছে। সনাক রাঙামাটিতে স্বাস্থ্য ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সনাক বিভিন্ন পরামর্শমূলক কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সহযোগিতা অব্যহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ