• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ির রামগড়ে বিজিবি-বিএসএফ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

রামগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2017   Friday

খাগড়াছড়ির রামগড়ে বৃহস্পতিবার বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) এর মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।


রামগড় পৌর মিলনায়তনে শুরু হওয়া সৌজন্য বৈঠকটি বেলা ১২টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। বৈঠকে ৬ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহা পরিচালক মো. আল মাসুম পিএসসি অপর দিকে বিএসএফ’র ৮সদস্য বিশিষ্ট দলের প্রধান ছিলেন,ত্রিপুরা ফ্রন্টিয়ার হেড কোয়ার্টারের আইজি এস আর ওঝা । এর আগে বিএসএফ প্রতিনিধি দলটি নৌকায় ফেনী নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। রামগড়ে অবস্থানের সময় বিএসএফ কমান্ডারেরা বিজিবি জম্ম স্মৃতিসৌধ পরিদর্শন করেন।


বিজিবি প্রতিনিধি দলের সদস্য সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর এই প্রতিনিধিকে জানান,আজকের বৈঠকটি মূলত সৌজন্যমূলক। আমাদের আমন্ত্রনে তাঁরা এসেছে। কেননা ইতিপূর্বে ভারতে এ ধরনের একটি বৈঠক হয়েছে। আজকের বৈঠকের সুনির্দিষ্ট কোন এজেন্ডা নেই।


বিজিবি দলের অন্য সদস্যরা হলেন, গুইমারা বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো.আবদুল্লা আল মামুন পিএসসি,খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন , ৪৩,বিজিবি পরিচালক লে.কর্নেল জাহিদুর রশীদ পিএসসি, দক্ষিণ-পূর্ব রিজিয়নের বিজিবি নোডাল অফিসার লে.কর্নেল এ আর এম নাসির উদ্দিন একরাম বিজিবিএম,পিএসসি এবং ৪৩,বিজিবি স্টাফ অফিসার সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর। অন্যদিকে, বিএসএফ দলের অপর সদস্যরা হলেন, ডিআইজি দিনেশ কুমার বোরা, ডিআইজি মৃতুঞ্জয় কুমার,ডিআইজি চন্দ্র প্রকাশ সাক্সসেনা, ৫১ বিএসএফ কমান্ড্যান্ট গিরিধারী লাল মীনা, ডেপুটি কমান্ড্যান্ট সৌরভ শ্রীবাস্তব, ডেপুটি কমান্ড্যান্ট রিশি কুমার এবং ডেপুটি কমান্ড্যান্ট সত্যেন্দর সিং বিশ্ট ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ