• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

এমএন লারমার ৩৪ মৃত্যূ বার্ষিকী উপলক্ষে জুরাছড়িতে প্রভার ফেরী ও স্মরণ সভা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2017   Friday

শুক্রবার প্রয়াত সাংসদ মানবেন্দ্র নারায়ন লারমার(এমএন লারমা) ৩৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জুরাছড়িতে প্রভাত ফেরী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা। জুরাছড়ি উপজেলা শাখা জনসংহতি সমিতির সভাপতি মায়া চান চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, জেলা জনসংহতি সমিতির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক রনজিৎ দেওয়ান, রাঙামাটি জেলা পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবুধন চাকমা, এড়াইছড়ি মৌজার হেডম্যান রিতেশ চাকমাসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, হেডম্যান করুনা ময় চাকমা, আদিবাসী ফোরামের নেতা সুরেশ কুমার চাকমা, উপজেলা যুব সমিতির সভাপতি সুজিত চাকমা প্রমূখ। স্মরণ সভা সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা সুমিত চাকমা। এর আগে ভোরে প্রভাত ফেরী ও উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে মানেবেন্দ্র নারায়ন লারমা অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পনে বিনম্্র শ্রদ্ধা করে জনসংহতি সমিতিসহ বিভিন্ন সংগঠন।


স্মরণ সভায় বক্তারা বলেন, একটি শোষণহীন সমাজের স্বপ্ন দেখতের মানবেন্দ্র নারায়ন লারমা। যেখানে পাহাড়ী-বাঙালি সব নাগরিকের মর্যাদা ও সম্মান নিয়ে বাচঁতে পারবে। গণপরিষদে বার বার দেশের প্রতি, মানুষের প্রতি, প্রকৃতির প্রতি ভালবাসার কথা তিনি বলেছেন। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, নৌকার মাঝি, নারীর অধিকারসহ সব ধরনের অধিকারের কথা তিনি বলেছেন।


বক্তারা পার্বত্য এলাকার মানুষ বসত ভিটা হারিয়ে সর্বহারা জীবন যাপন করছে। সর্বশেষ লংগুদুর সাম্প্রদায়িক অগ্নিসংযোগের ভূমি আগ্রাসনের ষড়যন্ত্র করছে। যথা দ্রুত চুক্তি বাস্তবায়ন করা না হলে পার্বত্য এলাকার বিরূপ পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলে বক্তারা হুশিয়ার করেন।


প্রধান অতিথির বক্তব্যে উদয়ন ত্রিপুরা বলেন, দেশের সংবিধান জাতিধর্ম-নির্বিশেষে বাংলাদেশের আপামর জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করবে এবং সব ধরণের জাতিগত-শ্রেণীগত নিপীড়ন, শোষণ-বঞ্চনার অবসান ঘটাবে। কিন্ত এম এন লারমার তাঁর সেই স্বপ্ন আজও পূরণ হয়নি।


তিনি আরো বলেন, মানেবেন্দ্র নারায়ন লারমা আশা করেছিলেন, জাতিগত নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী বাঙালি নেতৃত্ব জুম্ম জাতির শত বছরের বেদনা বুঝবেন। তারই আলোকে পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি গণপরিষদে বারবার আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি তুলে ধরেন। কিন্ত সংসদ ও সংবিধান প্রণয়নকারীরা তাঁর দাবি আসল মর্মার্থ না বুঝতে পেরে তা প্রত্যাখ্যান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ