• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

পানছড়িতে আ’লীগের প্রতিপক্ষের হামলায় প্রকল্প চেয়ারম্যানসহ আহত ২

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2017   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আ’লীগের প্রতিপক্ষের হামলায় অউপজাতীয় গুচ্ছগ্রাম প্রকল্পের চেয়ারম্যানসহ দু’জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় আহত দুজনকে পানছড়ি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে অপর জনকে চট্টগ্রাম হাসপাতালে পেরণ করা করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে পানছড়ি বাজারে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

 

আহত’রা হলো উল্টাছড়ি ইউপি‘র সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল মালেকের ছেলে ও দক্ষিণ জিয়ানগর গুচ্ছ গ্রামের প্রকল্প চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শফিকুল আলম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন।

 

প্রতক্ষদর্শীরা জানায়,বুধবার দুপুরের দিকে বাজারে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম সর্মথিত লোকজন এমপি সর্মথিত গ্রুপের দু’জনের উপর অতর্কিত হামলা চালিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

 

আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রথমিক চিকিৎসা দিয়ে দেয় খাগড়াছড়ি হাসপাতালে এবং বেশি গুরুতর হওয়ায় হেলাল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছে। ঘটনার পর বাজারে দোকানপাট, গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়।

 

ঘটনার পর পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 

 

হামলার প্রতিবাদে এমপি সমর্থিত লোকজন পানছড়ি বাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন প্রমূখ।

 

পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া ক্ষোভ প্রকাশ করে  অভিযোগ করে বলেন, মেয়র গ্রুপের লোকেরা পরিকল্পিতভাবে এ হামলা করেছে।

 

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ নিয়ে এখনো থানায় আসেনি। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ