• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

দীঘিনালা থেকে ঢাকা শান্তি পরিবহণ এসি সার্ভিস চালু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2017   Thursday

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা অপশেষে চালু হলো বহুল প্রত্যাশিত শান্তি পরিবহণের এসি সার্ভিস। বুধবার রাতে দীঘিনালা থেকে ঢাকার এ শান্তি পরিবহন এসি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ (পিএসপি)।

 

খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপ (শান্তি পরিবহণ) এর  সাধারণ সম্পাদক এসএম সফির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর সাব্বির আহম্মেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সহিদুল ইসলাম, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম,ওসি সামসুদ্দিন ভুঁইয়া,২নং বোয়ালখালী ইউপি চেয়ারম্যান কালাধন চাকমা।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন,কোষাদক্ষ বাবুল দেব,খাগড়াছড়ি বাস-মিনিবাস সড়ক ইউনিয়ন সভাপতি আবু তাহের প্রমূখ।

 

আনুষ্ঠানিক উদ্বোধনী বক্তব্যে বক্তরা বলেন, পার্বত্য শান্তি চুক্তির নামের আলোকে শান্তি পরিবহণের নাম করণ করা হয়েছিল। এ পরিবহণের মাধ্যমে যাত্রী সেবার পাশাপাশি ভাল ব্যবহার,পরিস্কার পরিচ্ছন্নতাসহ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ প্রত্যান্ত অঞ্চলে পর্যটকদের সেবা প্রদান করতে হবে। সে সাথে যাত্রীদের ভালো সেবা দেওয়ার মাধ্যমে এ পরিবহণ সার্ভিসের সফলতা আরো বৃদ্ধি পাবে। এ সময় প্রত্যান্ত অঞ্চল হয়েও শান্তি পরিবহণের এসি সার্ভিস চালু করায় শান্তি পরিবহণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত নেতৃবৃন্দরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ