• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2017   Thursday

খাগড়াছড়িতে বৃহস্পতিবার থেকে চার দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

 

শহরের  একটি বেসরকারী কমিউনিটি সেন্টারে মেলার উদ্ভোধন করেন প্রধান অথিতি খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম। এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহম্মদ খান,বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি মোঃ লিয়াকত আলী। মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৩, চট্টগ্রামের কর কমিশনার ফরিদ আহম্মদ।

 

কর মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন রাষ্ট্রের সকল কার্যক্রমের জন্য প্রয়োজন হয় অর্থ। এ জন্য  জাতীয় বাজেটের প্রায় ২ লক্ষ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা করা হবে রাজস্ব সংগ্রহের মাধ্যমে। তাই আত্মমর্যাদা সম্পন্ন অর্থনীতির জন্য কর বৃদ্ধির কোন বিকল্প নেই। এই লক্ষে আয়করের উপর প্রাধান্য দিয়ে রাজস্ব বৃদ্ধির কৌশল নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে বলেন বক্তারা।

 

বক্তারা উপস্থিত সকলকে কর প্রদানে জন্য উৎসাহিত করেন। মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মকর্তাসহ কর দাতারা উপস্থিত ছিলেন।

 

এ বছর(২০১৭-২০১৮ অর্থ বছর) পুরো জেলা থেকে সাড়ে কোটি টাকা আয়ের লক্ষ্য মাত্রা থাকলে ও মেলা থেকে আয়করের  লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৫ লক্ষ। আর মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ