• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2017   Wednesday

জাতীয় যুব দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা পরিষদ সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক চাঁন মুনি তংচঙ্গ্যা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান চৌধুরী, স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিব উল্যা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা নুরুল আবছার মানিক।

 

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০জন সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন, যুব উন্নয়ন অধিদপ্তরে কম্পিউটার প্রশিক্ষনের সুবিধার্থে ৩টি ল্যাপটপ, প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও বিভিন্ন ট্রেডে যুবদের আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬লক্ষ ২০হাজার টাকার যুব ঋণ এবং আদর্শ যুব কল্যাণ সংগঠনকে ২০ হাজার ও শাপলা নারী উন্নয়ন সংগঠনকে ২৫হাজার টাকার অনুদানের চেক  প্রদান করা হয়।

 

এর আগে  একটি বর্নাঢ্য র‌্যালী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন  থেকে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে আরো বেগবান করতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে হবে। উন্নয়নের প্রধান বাধাই হচ্ছে মাদকাসক্ত যুব সমাজ।

 

তিনি  আরো বলেন, মাদকাসক্ত ব্যাক্তি কখনোই কারো কল্যাণ ও উন্নয়ন করতে পারেনা, কারণ সে নিজেই অসুস্থ। তাই যুবসমাজকে মাদকমুক্ত করে কর্মদক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে। তার মধ্যে এই যুব উন্নয়ন অধিদপ্তর।

 

তিনি বলেন, যে দেশে যতবেশী কর্মদক্ষ জনবল রয়েছে সে দেশ তত উন্নত। তিনি বলেন, এই দপ্তর হতে বিভিন্ন ট্রেডে যুবদের প্রশিক্ষণ প্রদান করে ঋণ প্রদান করা হয় যাতে যুবরা আতœকর্মসংস্থামুখী হয়ে দেশের উন্নয়নে সাথে সম্পৃক্ত হতে পারে। নিজের, পরিবারের, সভায় উপস্থিত যুবদের ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে সমাজ তথা দেশের কল্যাণে জেগে স্বপ্ন দেখারও পরামর্শ দেন তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ