• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খগেশ্বর ত্রিপুরার বাড়ীতে হামলার ঘটনায় খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2017   Tuesday

খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খগেশ্বর ত্রিপুরার খাগড়াপুরস্থ বাড়ীতে দুর্বৃত্তের হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবী জানিয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ,অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাথীরা।

 

মঙ্গলবার খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খগেশ্বর ত্রিপুরার জেলা সদরের অবস্থিত খাগড়াপুরস্থ বাড়ীতে গেল ২৯ অক্টোবর এক দল দুর্বৃত্তরা হামলা চালায়। উক্ত হামলার ঘটনায়  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ,অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। পাশাপাশি হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছে।


প্রসঙ্গতঃ উল্লেখ্য, গেল ২৯ অক্টোবর রাত ১০টার দিকে খগেশ্বর ত্রিপুরার বাস ভবনে কে বা কারা প্রায় ১৫মিনিট ইটপাটকেল ছুঁড়ে এবং ঘরের দরজা ও জানালায় লাথি মেরে ভীতিকর অবস্থা সৃষ্টি করে। বিষয়টি সদর থানার পুলিশকে জানালে দুর্বৃত্তরা আঁচ করতে পেরে স্থান ত্যাগ করে।

 

খবর পেয়ে গেল ৩০ অক্টোরব খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।  তাছাড়া এ ঘটনায় ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তপূর্বক শাস্তির দাবি  জানিয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ