• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2017   Saturday

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার কাপ্তাইয়ে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই থানা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আ`লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য দীপংকর তালুকদার।

 

কাপ্তাই উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, কাপ্তাই বিদুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান,১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কেপিএম লিমিটেডের সিবিএ সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার, সংরক্ষিত মহিলা সাংসদের কাপ্তাই প্রতিনিধি ইব্রাহীম খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মো: নুর। এর আগে একটি বন্যার্ঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

 

আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং এ অনবদ্য অবদান রাখায় কাপ্তাই উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী এবং কাপ্তাই থানার এ এস আই আব্দুল আলীমকে  কাপ্তাই  সার্কেলের পক্ষ হতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।   

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন,পুলিশ হচ্ছে জনতার বন্ধু, এখন পুলিশ অনেক জনমুখী,জনতা এবং পুলিশ একসাথে মিলে সকল সমস্যা সমাধান করবে। তিনি আরোও বলেন দেশে এখন আইনের শাসন চলছে,তাই কেউ অপরাধ করে পার পাবে না। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ