• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জুরাছড়িতে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2017   Saturday

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার জুরাছড়িতে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।  

 

উপজেলা থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয়জয় চাকমা।

 

জুরাছড়ি থানা ইন চার্জ আব্দুল মোহাম্মদ বাছেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি সদর উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: হযরত আলী, ১ নং ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, ৩নং মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, ৪নং ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমাসহ স্থানীয় এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন ১নং ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, ৩নং মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা,৪ নং ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা, জুরাছড়ি থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সুমিত চাকমা,জুরাছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক তপন কান্তি দে প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন নিত্যানন্দ চাকমা।

 

আলোচনা সভা শেষে উপজেলায় কমিউনিটি পুলিশিং  ফোরামের শ্রেষ্ট সদস্য হিসেবে নির্বাচিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয়জয় চাকমা পরে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এর আগে একটি  র‌্যালী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা থানায় গিয়ে শেষ হয়।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয়জয় চাকমা বলেন, জুরাছড়ি উপজেলায় বিগত ১০ বছরে কোন প্রকার অপরাধ মূলক কোন মামলা ছিল না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এলাকার যুবসমাজ কর্মসংস্থান সৃষ্টি না থাকার কারনে এলাকায় নানা প্রকার অপরাধ মূলক কাজ ইয়াবা ও মাদক ব্যবসার সাথে জরিত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ