• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের সমন্বয় কমিটির সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2017   Tuesday

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের কাপ্তাই উপজেলা সমন্বয় কমিটির সভা  মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম সহ উপজেলার ৫ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,  উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সিনিয়ার পাড়া কর্মীরা উপস্হিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প সংগঠক মরজু মানস ত্রিপুরা।

 

সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, প্রান্তিক গ্রামীণ পর্যায়ে জ্ঞান অর্জনের প্রথম সোপান পাড়া কেন্দ্রের মাধ্যমে শুভ সুচনায় এই অঞ্চলের শতভাগ শিক্ষার আলো ছড়িয়ে দেবার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং পাড়া কেন্দ্রে সামাজিক বিভিন্ন কার্যক্রমে সরকারি দারিদ্র বিমোচন ও সরকারি নিরাপত্তা মূলক কর্মসুচী বাস্তবায়নের মধ্য দিয়ে পাড়া কেন্দ্রকে প্রানের কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, শিক্ষার প্রসারের পাশাপাশি প্রশাসনিক বিকেন্দ্রীকরণে পাড়া কেন্দ্র অগ্রণী ভূমিকা রাখছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ