• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাই হ্রদ রক্ষায় শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2017   Monday

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, রাঙামাটি জেলায় ব্র্যান্ডিং হিসেবে পরিচিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদ। কিন্তু আজ এই হ্রদটি নানাভাবে দুষিত হচ্ছে। তার মধ্যে মনুষ্য সৃষ্ট অন্যতম হচ্ছে রাঙামাটি শহরের  অধিকাংশ বাড়ীঘরের স্যানিটারী লেট্রিনের বর্জ্য কাপ্তাই হ্রদে গিয়ে পড়ছে। এতে হ্রদের পানি মারাত্নকভাবে দুষিত হচ্ছে।  তাই হ্রদকে বাচাঁতে শীঘ্রই অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন।

 

সোমবার জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতাযন প্রতিযোগিতা ও উদ্ভাবকের খোঁজে বিষয়ে আয়োজিত এক  প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক এ কথা বলেন।

 

জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক আরো বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশে জেলা ব্র্যান্ডিং লগো তৈরী, কিশোর-কিশোরীদের মেধা বিকাশে ও সুস্থ বিনোদনের অনলাইনে কিশোর বাতায়ন এবং নিউম্যান ডেভেলপম্যান্ট মিডিয়ার মাধ্যমে শিক্ষা,জীবন-জীবিকাসহ ইত্যাদি বিষয়ে অনুষ্ঠান নির্মানের উদ্যোগ গ্রহন করেছে। তিনি এ বিষয়ে সুশীল সমাজসহ সংবাদ কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

তিনি বলেন, জেলা ব্র্যান্ডিং লগো প্রাথমিকভাবে তৈরী করা হয়েছে। তবে এ বিষয়ে কারোর মতামত থাকলে জেলা প্রশাসনের ফেসবুক ফেইসে মতামত দিতে পারেন। 

 

প্রেস ব্রিফ্রিংকালেঅন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, বিএফডিসি রাঙামাটি ব্যবস্থাপক কমান্ডার মোঃ আজাসদুজ্জামান,অতিরিক্ত পুশি সুপার  সফিউল সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ