• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে শ্রী শ্রী গিরিগোবর্ধন পূজা এবং অন্নকুট উৎসব অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2017   Sunday

কাপ্তাই উপজেলার চন্দোঘোনা মিশন এলাকায় রোববার  শ্রী শ্রী নামহট্র সংঘের আয়োজনে শ্রী শ্রী গিরিগোবর্ধন পূজা এবং অন্নকুট উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

চন্দোঘোনা মিশন এলাকাস্হ শ্রী শ্রী নামহট্র সংঘের আয়োজনে শ্রী শ্রী গিরিগোবর্ধন পূজা এবং অন্নকুট উৎসবে প্রধান আশীর্বাদক ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন) বাংলাদেশ-এর সিনিয়ার সহ- সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ।

 

হাটহাজারীর পুন্ডরীক ধামের শ্রীধর চৈতন্য দাশ প্রভু,রামানন্দ কৃষ্ণ দাস ব্রক্ষচারী, নন্দনকানন রাধা মাধব মন্দিরের শেষ রুপ দাস ব্রক্ষচারী, সাতকানিয়া কৃষ্ণ বল রাম মন্দিরের সাক্ষী গোপাল কৃষ্ণ দাস ব্রক্ষচারী, মিশন এলাকা নামহট্র সংঘের সাধারণ সম্পাদক পালক মাধব প্রভু সহ বিভিন্ন ইসকন মন্দিরের ব্রক্ষচারীরা উপস্হিত ছিলেন।

 

এদিকে আলোচনার আগে বেতার শিল্পী ঝুলন দত্তের পরিচালনায় স্হানীয় এবং বেতার শিল্পীরা পরিবেশন করেন ভজন এবং নৃত্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুদ্ধশ্রী রায় বর্ন। দ্বিতীয় পর্বে হাটহাজারীর পুন্ডরীক ধাম প্রেমনিধি কালচারাল একাডেমীর শিল্পীরা পরিবেশন করেন গৌড়ীয় ভজন এবং পদাবলী কীর্তন।

 

অপরদিকে শ্রী শ্রী অন্নকুট উপলক্ষে চন্দ্রঘোনা মিশন এলাকা নামহট্র সংঘে আগমন ঘটে হাজারোও ভক্তের। দিনভর মঙ্গল আরতি,দর্শন আরতি,শ্রীল প্রভুপাদের গুরুপুজা, আলোচনা এবং প্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

 

প্রধান আশীর্বাদক বক্তব্যে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন) বাংলাদেশ এর সিনিয়ার সহ- সভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ বলেন পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আর একটি নাম দামোদর। দাম শব্দের অর্থ রশি এবং উদর হচ্ছে কোমর। মা যশোদা কতৃর্ক যাঁর উদরে দাম বা রশির বন্ধন রয়েছে তিনিই দামোদর। তিনি আরও বলেন ,এই দামোদর মাসে ভগবানের শ্রী শ্রী গিরিগোবর্ধন পূজা এবং অন্নকুট মহোৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ