• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

প্রবল বর্ষনে পানছড়ির অনেক গ্রাম প্লাবিত: নষ্ট হয়ে গেছে ক্ষেত খামার

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2017   Sunday

গেল দু’দিন ধরে প্রবল বর্ষনের চেংগী নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হওয়ার কারণে খাগড়াছড়ির  পানছড়ি উপজেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম বন্যায় প্লাবিত হয়ে পড়েছে। উপজেলা  প্রশাসন ও স্থানীয় গ্রামের লোকজন সহায়তায় ক্ষতিগ্রস্ত লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নষ্ট হয়েছে ধান ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ।

 

পানছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গেল দু’দিন ধরে প্রবল বর্ষনের চেংগী নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হওয়ার কারণে পানছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজুর বাড়ীঘরসহ পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়নের ১২টি, বড়কলক ধন্যে চন্দ্র পাড়ার ৮টি, পূজগাং চন্দ্র কার্বারী পাড়ার ৯টি পরিবার, পানছড়ি ইউনিয়নের তালুকদার পাড়া, কলেজ গেইট পাড়ার নিম্নাঞ্চলে অবস্থিত গ্রামগুলোর অনেক পরিবার প্লাবিহ হয়েছে।

 

কৃষক কিষ্ট ধন চাকমা বলেন জানান, নদীর পানি বেড়ে যাওয়ায় পানছড়ির মধুমঙ্গল পাড়ার বিলের অনেক ধান ক্ষেত নষ্ট হয়েছে। বিশেষ করে থোর বের হওয়া ধান ক্ষেতগুলোর ধান নষ্ট হয়েছে। ভেসে গেছে অনেক সবজি ও ধান ক্ষেত।

 

লোগাং  বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলন সাহা জানান, লোগাং এলাকার পুকুরের মাছ ভেসে গেছে।

 

পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়নের স্থানীয় ইউপি সদসা ভূলনা চাকমা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা জানান,খবর শুনার সাথে সাথে আমরা বন্যায় প্লাবিত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় গ্রামবাসীদেরকে অনুরোধ করেছি এবং তারা ক্ষতিগ্রস্থ লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বন্যায় প্লাবিত  ঘরগুলো পরিদর্শন করে তালিকা করে উপজেলা প্রশাসনকে অবগত করেছি।

 

পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মিলন চাকমা ও কার্যসহকারী মাহবুবুল আলম  জানান,পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে গভীর রাতে আমরা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পরিদর্শনে গিয়েছি। আমরা যাওয়ার আগে স্থানীয় চেয়ারম্যান কালা চাদ চাকমা স্থানীয় গ্রামবাসীদের নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কমৃকর্তা মোঃ আবুল হাশেম বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমি স্থানীয় ইউপি চেযারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের কমৃকর্তাদের সরেজমিনে পরিদর্শন করার জন্য অনুরোধ করেছি।  তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ