• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লংগদুর তিনটিলা বন বিহারে ১৯তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2017   Saturday

রাঙামাটির লংগদু উপজেলা তিনটিলা বন বিহারে ১৯তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

 

শুক্রবার তিনটিলা বন বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহার আবাসিক প্রধান ও শীর্ষ সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাথেরো। অন্যান্যর মধ্যে ধর্ম দেশনা দেন ফুরোমন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রদ্ধেয় ভৃগু মহাথেরো, তিনটিলা বন বিহারে অধ্যক্ষ প্রজ্ঞালংকার ভিক্ষু, সত্য প্রেম  ভিক্ষু।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এছাড়াও ক্ত জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, চট্টগ্রাম কাষ্টম সুপারিন্টেন্ড কণ্যাণ মিত্র চাকমা জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, আওয়ামীলীগ নেতা বাবু দাশ, উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দ্র সুরত চাকমা।

 

এর আগে ২৪ ঘন্টায় চরকা থেকে সুতা কেটে, রং করে প্রায় শতাধিক নারী এই চীবর তৈরী করেন। ২৪ ঘন্টায় তৈরীকৃত এই চীবর ভান্তেদের উদ্দেশ্যে দান করেন চট্টগ্রাম কাষ্টম সুপারিন্টেন্ড কণ্যাণ মিত্র চাকমা। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান চীবর দান করেন। ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থণা, বুদ্ধমুর্তি দান, অষ্ট পরিস্কার দান, সংঘদান, ৮৪ হাজার প্রদীপ দান সহ নানাবিধ দান ও উৎসর্গ করা হয়।

 

ধর্ম দেশনায় রাঙামাটি রাজ বন বিহার আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথেরো হিংসা বিদ্বেষ ভুলে ধর্মের অনুশাসনে থেকে সকল মানুষের শান্তি কামনায় পঞ্চশীল ভাবনা থাকতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, যারা প্রতিনিয়ত পঞ্চশীল গ্রহণ করে তারা কখনোই অন্যায় কাজ করতে পারে না। তাদের মনে সব সময় শান্তি বিরাজমান। তিনি বনভন্তের বাণী গুলো শ্রবণ করে দিনের প্রতিটি কাজ করার আহবান জানান।

 

ধর্মীয় আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সংঘাত, হানাহানি বন্ধ করে পঞ্চশীল ভাবনার মাধ্যমে সকলকে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। তিনি বলেন, সংঘাত আমাদের কারো মঙ্গল করে না। সংঘাত মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। তিনি আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের সকল মানুষের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের আনাচে কানাচে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর উন্নয়ন করছে। যাতে করে স্ব স্ব ধর্ম তারা নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে পালন করতে পারে। তিনি এই উন্নয়নের ধারা অবাহত রাখতে আবারো শান্তির প্রতিক নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ