• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ব্লাষ্টের রাঙামাটির নেটওয়ার্কিং সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2017   Thursday

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিটের উদ্যোগে  গেল বুধবার পৌর ওয়ার্ড কমিশনার,  এন.জি.ও. প্রতিনিধি, স্থানীয় বিজ্ঞ আইনজীবী, হেডম্যান এবং সংস্কৃতিকর্মীদের নিয়ে এক নেটওয়ার্কিং সভার আয়োজন করা হয়।

 

ব্লাস্ট রাঙামাটি  ইউনিট অফিস কক্ষে সভায় সঞ্চালনার করেন  ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান। নেটওয়ার্কিং সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি এডভোকেট মিহির বরন চাকমা, ওয়ার্ড কমিশনার সোমা বেগম (পূর্নিমা), জুবাইতুন নাহার, কালায়ন চাকমা, বিল্লাল হোসেন টিটু, এডভোকেট রাজীব চাকমা, এডভোকেট সুস্মিতা চাকমা এবং এডভোকেট প্রজ্জ্বল চাকমা।

 

 সভায় মুক্ত আলোচনায় উপস্থিত ব্যক্তিগন বলেন যে, এলাকায় আইনী সুবিধাবঞ্চিত নারী পুরুষদের অত্র সংস্থার পক্ষ থেকে কিভাবে আরও আইনী সহায়তা কার্যক্রমকে বেগবান করা  যায়, এবং আইনী সহায়তা নেয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্ণিত করে তার সমস্যা কাটিয়ে উঠাসহ বিভিন্ন দিক নিয়ে উপস্থিত ব্যক্তিগনের সাথে আলোচনা করা হয়। এছাড়া ব্লাস্টের মাধ্যমে বিনামূল্যে আইনী সহায়তা প্রার্থী নারী পুরুষদের ব্লাস্টের প্যানেল ল’ইয়ার, আদালত ও ইউনিট অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং যারা ব্লাস্ট দ্বারা বিনামূল্যে আইনী সহায়তা ইতিপূর্বে পেয়েছেন তারা যেন ব্লাস্টের তথ্য দিয়ে আইনী সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করেন সেই বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়।

 

এছাড়াও পারিবারিক সহিংসতার শিকার হলে কোথায় যাবেন বা কার কাছে আইনী আশ্রয় নিবেন উক্ত বিষয়েও উপস্থিত জনপ্রতিনিধিনগন তথ্যের মাধ্যমে এলাকার গরীব অসহায় নারী পুরুষদেরকে সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅার.

ads
ads
আর্কাইভ