• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিজয়া পূর্ণমিলনী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2017   Sunday

বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে রাঙামাটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শনিবার রাঙামাটি সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

রাঙামাটি জেলা উদ্যাপন পরিষদের আহবায়ক বাদল চন্দ্র দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব তরুন কান্তি ঘোষ, রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ,স্মৃতি বিকাশ ত্রিপুরা ও হিন্দু কল্যাণ ট্রাষ্টি’র সহকারি পরিচালক লিটন চন্দ্র সরকার।

 

আলোচনা সভা শেষে, বিজয়া পূর্ণমিলনীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার দশ উপজেলার বিভিন্ন মঠ মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার  বলেন,বাংলাদেশকে জঙ্গিবাদ হিসেবে চিহ্নিত করা মৌলবাদীদের টার্গেট। বাংলাদেশ সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী সর্তকবস্থায় ছিল বিধায় এবার শারদীয়া দূর্গা উৎসব নির্বিঘ্নে পালিত হয়েছে। রাঙামাটিতে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে মৌলবাদীরা একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে।


তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যখন চট্টগ্রামে বৌদ্ধ ধর্মালম্বীদের দু-একটি বিছিন্ন ঘটনা হয়েছিল তখন পার্বত্য অঞ্চলের কিছু মানুষ এটাকে বড় করে দেখানোর চেষ্টা করেছে। বিভিন্ন ধরনের গুজব তৈরী করতে চেয়েছে। কিন্তু সরকারের চোখ কান খোলা ছিল তাই আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিয়েছে। যার কারণে এখানে যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে।


মায়ানমারের বিচিছন্ন ঘটনার কারণে বাংলাদেশে রেহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বলে উল্লেখ রেহিঙ্গা সংকট শেখ হাসিনার নেতৃত্বেই আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ