• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

প্রাকৃতিক বিপর্যয় ও বজ্রপাত রোধে পানছড়িতে তাল বীজ রোপন শুরু

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2017   Wednesday

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনার আলোকে প্রাকৃতিক বিপর্যয় ও বজ্রপাত রোধে দেশব্যাপী কর্মসূচীর অংশ বুধবার পানছড়িতে  তাল বীজ রোপন কর্মসূচি শুরু হয়েছে।

 

পানছড়ি উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বন বিভাগের বাস্তবায়নে পানছড়ি পোড়াবাড়ী এলাকায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পাশে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশেকুর রহমান, পানছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: জহুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা উষা মগ, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার বাবলী খীসা, ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন।

 

উপজেলা প্রশাসন জানায়, এ কর্মসূচীর আওতায় উপজেলার ৫টি ইউপিতে প্রায় বিশ হাজার তাল বীজ রোপন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ