• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কর্ণফুলী ডিগ্রী কলেজের ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2017   Monday

কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী ডিগ্রী কলেজের ছাত্রলীগের ‘বার্ষিক সম্মেলন রোববার আনন্দ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


কলেজ ক্যাম্পাসে আয়োজিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. নূর উদ্দিন সুমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ.আর লিমন।


কর্ণফুলী ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক পবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক থোয়াইচিং মং মারমা, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, কাপ্তাই উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, উপজেলা আ`লীগ নেতা শফিউল ইসলাম খোকন, কাজী মাকসুদুর রহমান বাবুল প্রমূখ।


দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে কর্ণফুলী ডিগ্রী কলেজের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারনের কমিটির কার্যক্রম বন্ধ রাখা হয় বলে জানা যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ