• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে সাংস্কৃতিক একাডেমীর সংগীত পরীক্ষায় উর্ত্তীন ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2017   Saturday

ধ্রুব সাংস্কৃতিক পরিষদের অর্ন্তভুক্তি সংগঠন কাপ্তাই সাংস্কৃতিক একাডেমীর সংগীত পরীক্ষায় উর্ত্তীন ছাত্র ছাত্রীদের মাঝে শনিবার সনদপত্র বিতরন করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। প্রধান আলোচক ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে।কাপ্তাই সাংস্কৃতিক একাডেমীর প্রধান উপদেষ্টা খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক চট্রগ্রাম একাডেমীর পরিচালক আমিনুর রশীদ কাদেরী, প্রকৃতি বিষয়ক লেখক মুশফিকুর রহমান, কাপ্তাই বিদুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর মুজিব, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ফনীন্দ লাল ত্রিপুরা,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই সাংস্কৃতিক একাডেমীর অধ্যক্ষ রাজেস সাহা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সঙগঠনের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং আবৃত্তি শিল্পী খোদেজা আক্তার।

 

এর আগে বেতার শিল্পী রওশন শরীফ তানি এবং অর্নব মল্লিকের পরিচালনায় একাডেমীর শিক্ষক বিপুল বড়ুয়া, প্রদীপ মল্লিক, কনক বড়ুয়া, জ্যাকলিন তংচংগ্যা, রওশন শরীফ তানি,বসুদেব মল্লিক ও স্বরাজ সাহার কন্ঠে একক গান এবং নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এনির পরিচালনায় একাডেমীর শিক্ষার্থীদের নৃত্যানুষ্টান উপচে পড়া দর্শক উপভোগ করে তুমুল করতালিতে।  সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্র সংগীতে সহায়তা করেন অন্তু দেবনাথ, অর্নব মল্লিক, অভিজিত দাশ, কাননজয় দে,টিটু ধর পুলক।

 

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন সংস্কৃতি চর্চা মানুষের মনকে পরিশলিত করে,একজন সংস্কৃতিমনা মানুষ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সহ শিক্ষা কার্যক্রম হিসাবে ছাত্র ছাত্রীরা সংস্কৃতি চর্চা করলে তাদের মননশীলতার পরিবর্তন ঘটে।

 

প্রধান আলোচকের বক্তব্যে সুনীল কান্তি দে বলেন সংস্কৃতি হচ্ছে এমন একটা মাধ্যম যা মানুষের  মনকে অন্ধকার হতে আলোর পানে ধাবিত করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ