• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে অবরোধে পিকেটারদের হামলায় আওয়ামীলীগের ২কর্মী আহত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2017   Tuesday

পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে তিন দিনের টানা অবরোধ চলাকালে প্রথম দিন মঙ্গলবার অবরোধ চলাকালে পিকেটারদের হামলায়  আওয়ামীলীগের ২ কর্মী আহত হয়েছে।

 

খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে তিন দিনের টানা অবরোধ চলাকালে প্রথম দিন মঙ্গলবার অবরোধে শহরে ব্যাটারী চালিত টমটম চলাচল করলেও অবরোধরে কারনে দুর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। এছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতে শান্তিপুর্নভাবে অবরোধ পালিত পালনের খবর পাওয়া গেছে।

 

 

এদিকে অবরোধের কর্মসূচির অংশ হিসেবে অবরোধ চলাকালে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে  পানছড়ি উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী চারটি জীপ গাড়ি ও কিছু মোটরসাইকেল যোগে জেলা সদরে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে দেখা করতে যান। এসময় গাড়ি বহরটি খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ার এলাকায় পৌঁছলে অবরোধকারীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে অবরোধকারীরা লোহার রড, দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে আওয়ামীলীগ কর্মীদের ধাওয়া করে। এসময় অবরোধকারীদের লোহার রডের আঘাতে আমজাত হোসেন নামে এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়। অপর ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা জানান, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কিছু কর্মী সাংগঠনিক কাজে জেলা সদরে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে সাক্ষাতের কর্মসূচি ছিল। তাঁরা আসার পথে হামলার শিকার হয়।

 

উল্লেখ্য, পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির মঙ্গলবার থেকে তিন দিনের জেলায় অবরোধের ডাক দেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ