• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2017   Monday

সোমবার কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ সনের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।  এতে পরিষদের মোট  ৬০ লাখ ৯৭ হাজার ১’শ ৬২ টাকা আয় ও ৬০ লাখ ৩৩ হাজার ৬২ টাকা ব্যয় ধরা হয়েছে।

 

ইউনিয়ন পরিষদ হলরুমে পরিষদের বাজেট ঘোষনা করে পরিষদের সচিব মোঃ জামাল উদ্দিন। ইউপি সদস্য মাহবুবের সঞ্চলনায় উন্মুক্ত বাজেট ঘোষনা  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুছাইন চৌধুরী,  কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ , চিৎমরম ইউপি চেয়ার‌্যমান খ্যাইসা অং মারমা, উপজেলা তথ্য কর্মকর্তা মোহাঃ হারুন।

 

বাজেট বক্তৃতায় অংশগ্রহন করেন, ইউপি সদস্য অমল কান্তি দে, অংচা প্রু মারমা, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মোঃ কবির হোসেন,রুহিনী তনচংগ্যা, উপজেলা আ’লীগ সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা প্রমূখ। এসময় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, হেডম্যান কার্বারীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী  উপস্থিত ছিলেন ।

 

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোল্ডিং টেক্স আদায় ও পরিষদের আয় বৃদ্ধির উপর অধিক গুরত্ব দিয়ে বলেন, ওয়াগ্গা ইউনিয়নে আয় বৃদ্ধির অনেক খাত রয়েছে । এসব খাত থেকে প্রতিবছর পরিষদ বিপুল অংকের অর্থ আয় করতে পারে। বিশেষ করে  পর্যটন স্পট জুম রেস্তোরা, বনশ্রী কমপ্লেক্স, প্যারাডাইস রেস্তোরা, বাংলাদেশ টিম্বার এন্ড প্লাইউড, আনসার ক্যাম্প, জোত পারমিট, যানবাহন  অন্যতম। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ