• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2017   Monday

মোটর সাইকেল চালক রবিউল আওয়ালকে হত্যা ও পার্বত্য জেলা পরিষদের অনিয়ম দূর্নীতি ও চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে খাগড়াছড়িতে  সোমবার  সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও সুষম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি পৃথকভাবে এই হরতাল আহ্বান করে।

 

খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কারনে দূর পাল্লার ও জেলা সদরে কোনো প্রকার যানবাহন চলাচল  করেনি। সকল ধরনের দোকান-পাট বন্ধ ছিল। শহরে পিকেটাররা চেঙ্গী স্কয়ারমোড় পিকেটাররা হরতালের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

 

এদিকে, খাগড়াছড়ি সুষম উন্নয় ও দুর্নীতি প্রতিরোধ কমিটি মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩দিন সড়ক অবরোধ কর্মসূচী  দিয়েছে।

 

খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা জানান, সোমবারের হরতালের পরে তাদের ঘোষিত তিন দিনের সড়ক অবরোধ চলবে। তিনি আরো জানান হরতাল অনেকটা শান্তিপূর্ন ও সফল ভাবে সম্পন্ন হয়েছে। হরতাল সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এদিকে,ভাড়ায় মোটর সাইকেল চালক ও গুইমারা ইউনিয়ন বিএনপি”র সহ-সভাপতি মোঃরবিউল হত্যার প্রতিবাদে ও দোষীদের গেপ্তারপূর্বক শাস্তির দাবীতে হরতাল পালন করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার শাখার একাংশ। গেল ১২ সেপ্টেম্বর গুইমারা তৈকর্মা লিচু বাগান এলাকা থেকে রবিউলে মুত দেহ উদ্ধার করে পুলিশ।

 

খাগড়াছড়ি সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান হরতালের কারনে জেলা কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া সকল প্রকার দুঘর্টনা এড়ানোর জন্য প্রশাসন জেলা সব গুরুত্বপূর্ন স্থানের   পুলিশ মোতায়েন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ