• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বালাতি ত্রিপুরার হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ-মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2017   Friday

খাগড়াছড়ি পানছড়িতে বালিতি ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইন্সে ফেডারেশন (এইচডব্লিউএফ)।

 

হিল উইমেন্স ফেডারেশনের পানছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক আনন্দিতা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,পানছড়ি কলেজ গেইট এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মেকি চাকমা। বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা ও পানছড়ি উপজেলা সাবেক সভাপতি রূপায়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) খাগড়াছড়ি জেলা সভাপতি দ্বিতীয়া চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পানছড়ি উপজেলা সভাপতি জুয়েল চাকমা ও মরাটিলা এলাকার কার্বারী সাধান ত্রিপুরা প্রমূখ। সভা পরিচলানা করেন মিতালী চাকমা। সমাবেশে নারী পুরুষ অংশগ্রহণ করেন।


এর আগে পানছড়ি কলেজ গেইট থেকে মিছিল শুরু হয়ে চৌধুরী পাড়া পর্যন্ত ঘুরে এসে আবার একই স্থানে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের ধর্ষণ ও হত্যার ঘটনা এখন সাধারণ নিয়মে পরিণত হয়েছে বলে উল্লেখ করে বলেন, সেটলাররা মূলত পাহাড়িদের ভূমি দখল এবং উচ্ছেদের হাতিয়ার হিসেবে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে পার্বত্য চট্টগ্রাম নারীদের জন্য দেশের সবচেয়ে অনিরাপদ ও বিপদসঙ্কুল এলাকায় পরিণত হয়েছে। এখানে ঘরে-বাইরে ও কর্মক্ষেত্রে নারীরা চরম নিরাপত্তহীন অবস্থায় রয়েছে। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

উল্লেখ্য, গেল ১২ সেপ্টেম্বর পানছড়ির পায়ুং পাড়ার বাসিন্দা বালাতি ত্রিপুরা নিজেদের ধন্যজমিতে কাজ করতে যায়। দিন শেষে বাড়িতে না ফেরায় তাঁর স্বামী চন্দ্র বিশ্ব ত্রিপুরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার ছেলেসহ খুঁজতে বেড় হন। খুঁজতে খুঁজতে জমি সংলগ্ন ছড়ায় বালাটি ত্রিপুরার গলাকাটা লাশ পরে থাকতে দেখেন। পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। পরদিন ১৩ সেপ্টেম্বর তাঁর স্বামী বাদী হয়ে পানছড়ি থানায় পার্শ্ববর্তী এলাকার মোঃ করিম, মোঃ নূরু ও মোঃ মানিক নামে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ