• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পানছড়িতে ত্রিপুরা নারীকে হত্যার ঘটনায় ৫ নারী সংগঠনের উদ্বেগ ও নিন্দা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2017   Thursday

খাগড়াছড়ির পানছড়িতে বালাতি ত্রিপুরা নামের এক গৃহবধুকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশনসহ ৫ নারী সংগঠন।

 

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গেল ১০ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ায় নিজ বাড়ির পাশে শাহদাত হোসেন কর্তৃক মারমা তরুণীকে ধর্ষণ ও ১২ সেপ্টেম্বর পানছড়িতে বালতি ত্রিপুরাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। কিন্তু এসব ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তদের পুলিশ এখনো গ্রেপ্তার করেনি। পার্বত্য চট্টগ্রামে এভাবে অনেক ঘটনা আড়ালে থেকে যায় এবং প্রশাসনের ধামাচাপায় মামলাগুলো আলোর মুখ দেখে না।

 

বিবৃতিতে আরো বলা হয়, প্রতিদিন পত্রিকা খুললে সারাদেশে নারী ও শিশু নির্যাতন, খুনের ঘটনা দেখা যায় এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন, খুনের ঘটনা পত্রিকায় স্থান পায় না এবং ধর্ষক ও খুনিদের শাস্তি দেয়া তো দুরের কথা, গ্রেপ্তারও করা হয় না। পার্বত্য চট্টগ্রামে ঘরে-বাইরে নারীদের কোথাও নিরাপত্তা নেই।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বালাতি ত্রিপুরা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা-সেটলার প্রত্যাহার করে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। 

 

বিবৃতিতে স্বাক্ষর করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরুপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা ও নারী আত্মরক্ষা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ