• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে অপহৃত গৃহবধুকে অপহরণের প্রতিবাদ ও মুক্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2017   Tuesday

অপহৃত গৃহবধু ফাতেমা বেগমকে অপহরণের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবীতে মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

 

শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের নেতা আব্দুল মজিদ, লোকমান হোসেন, আসাদ উল্লাহ, অপহৃত গৃহবধুর স্বামী মোঃ নাজমুল হোসেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গেল ৮ সেপ্টেম্বর অপহরণ করা হলেও এখনো পর্যন্ত গৃহবধুকে উদ্ধার করা সম্ভব হয়নি। নানা অজুহাতে মামলা নেয়নি পুলিশ। অবিলম্বে গৃহবধুকে উদ্ধার করার পাশাপাশি এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী জানানো হয়। আগামী ৭২ ঘন্টার মধ্যে গৃহবধুকে উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলেও জানান।

 

উল্লেখ্য, গেল ৮ সেপ্টেম্বর স্বামী নাজমুল হোসেনের সাথে যাত্রীবাহি বাসে করে ফাতেমা বেগম চট্টগ্রাম যাচ্ছিল। পথে মাটিরাঙ্গা-গুইমারা সড়কের সাইনবোর্ড এলাকায় আসলে বাসের গতিরোধ করে ফাতেমা বেগমকে একদল সন্ত্রাসী কয়েকজন অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ স্বামী নাজমুল হোসেনের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ