• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মহালছড়ি জোন সদরে মত বিনিময় সভায় লে: কর্ণেল মোস্তাক আহমেদ
সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2017   Saturday

সেনাবাহিনী শান্তি শৃংখলা রক্ষার পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। শান্তি সম্প্রীতি বজায় থাকলে এলাকায় উন্নয়ন সম্ভব। সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন।

 

খাগড়াছড়ির মহালছড়ির সেনা জোন সদরে নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল মোস্তাক আহমেদ এর  বরণ ও বিদায়ী জোন অধিনায়ক লে: কর্ণেল শেখ মো: আবদুল্লাহ জুনায়েদ এর বিদায় সংবর্ধনা উপলক্ষে মত বিনিময় সভায় নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল মোস্তাক আহমেদ বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

 

শনিবার সকালে জোন সদরে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, মহালছড়ি ৬ আর্মস ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি আশ্রাফুল ইসলাম, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রাক্তন শিক্ষক শাহাজান পাটোয়ারী প্রমূখ।

 

সভায় উপজেলার সামরিক-বেসামরিক কর্মকতা, প্রশাসনিক কর্মকতা, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বিদায়ী জোন অধিনায়ক লে: কর্ণেল শেখ মো: আবদুল্লাহ জুনায়েদ এর সাহসী নেতৃত্বের প্রশংসা করে বক্তারা বলেন, মহালছড়িতে সেনাবাহিনীর বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকার কারণে মহালছড়িবাসী কয়েকটি বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। আগামীতেও সেনাবাহিনী এ মহালছড়িবাসীর শান্তি শৃংখলার স্বার্থে এ ধরণের ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ