• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

প্রাথমিক শিক্ষক নিয়োগে ৫০শতাংশ বাঙ্গালী নিয়োগের দাবীতে মানববন্ধন পিবিসিপি`র

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2017   Saturday

পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে ৫০ শতাংশ বাঙ্গালী শিক্ষক নিয়োগের দাবীতে শনিবার  মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ( পিবিসিপি)।

 

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন,টেকনিক্যাল কলেজ শাখার সাধারন সম্পাদক আরিফ হোসেন,ভূয়াছড়ি শাখার জাহিদ।

 

বক্তারা বলেন পার্বত্য এলাকায়  বর্তমানে ৫০ শতাংশ অধিক বাঙ্গালী থাকা সত্বেও চাকরিসহ সকল সুযোগ সুবিধা থেকে বাঙ্গালীরা বঞ্চিত। সম্প্রতি পার্বত্য জেলা পরিষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়। সেই শিক্ষক নিয়োগে জন সংখ্যা অনুপাতে ৫০ শতাংশ বাঙ্গালী শিক্ষক নিয়োগের দাবী জানায় বাঙ্গালী ছাত্র পরিষদ। তা না হলে পার্বত্য জেলা পরিষদ ঘেরাসহ  নানা কর্মসূচী পালন কবরে বলে ঘোষনা করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

বক্তারা আরো বলেন পার্বত্য এলাকায় এখন মোট জন সংখ্যার ৫২ শতাংশ বাঙ্গালী,তাই জনসংখ্যা অনুপাতে বিশ্ববিদ্যালয় ভর্তিসহ সকল ক্ষেত্রে পাহাড়ীদের কোটা সংরক্ষন করা হয়। কিন্তু পার্বত্য এলাকার বাঙ্গালীরা এ সমস্ত কোটা থেকে বঞ্চিত। বক্তারা পাহাড়ী কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু করার দাবী জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ