• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়ি উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2017   Monday

সোমবার রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৬ জন ভিক্ষুককে স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্ত এলাকা হিসেবে ঘোষনা  করেছেন  জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। 

 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ইমাম হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মোঃ মরশেদুল আলম, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা প্রমুখ।

 

অনুষ্ঠানে উপজেলার ৬ জন ভিক্ষুককে দোকান ঘর, গবাদি পশু, সেলাই মেশিন, বসতবাড়ী ও নগদ অর্থ প্রদান করা হয়। জুরাছড়ি উপজেলায় আয়োজিত এক সভার মাধ্যমে ৬ জন ভিক্ষুককে এই সকল সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, দেশে ভিক্ষুক মুক্ত করা প্রধানমন্ত্রীর ঘোষণার অংশ হিসেবে জুরাছড়ি উপজেলার ৬ জন ভিক্ষুককে স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা  করা হল।  তিনি আরো বলেন, ২০১৮ সালের মধ্যে রাঙামাটি জেলা ১০ টি উপজেলা ২ টি পৌরসভাকে সম্পূর্ণ ভিক্ষুক মুক্ত করতে কাজ করছে জেলা প্রশাসন।

 

জানা যায়,মৈদং ইউনিয়নের শেফালীকা চাকমা(৪২)। ডান পা নেই শারিরীক প্রতিবন্ধী। শুধু সে নয়- বনযোগীছড়া ইউনিয়নের আনন্দ পাড়ার বামন চিত্তি ময় চাকমা। কোন রকমে মাধ্যমিক ঘন্ডি ফেরিয়ে (এসএসসি) পারিবারিক অভাবের কারণে কলেজের মূখ দেখা হয়নি তার। অভাবে কারণে ভিক্ষার জীবন বেছে নিতে হয়েছে তাকেও। সামাজি ও পারিবারি অভাবে কারণে একই ইউনিয়নের দুর্গামনি চাকমা, মায়া দেবী চাকমা,  জুরাছড়ি ইউনিয়নের অন্ধ প্রতিবন্ধী কমল চন্দ্র চাকমা ও রেনুকা চাকমা। তাদের সাথে কথা হয় সোমবার পার্বত্য জেলা পরিষদ বিশ্রামাগারে প্রঙ্গনে। সবাই ভিক্ষা জীবন ছেড়ে আত্ম-সম্মান নিয়ে বাকী জীবন কাটিয়ে যেতে চাই।

 

উল্লেখ্য ভিক্ষাবৃত্তি নিমূল ও ভিক্ষুক পুনর্বাচনের লক্ষে উপজেলার আগ্রহী  কর্মকর্তা- কর্মচারীরা ১দিনের বেতন এক লক্ষ চুয়াল্লিশ টাকা প্রাদন করেন।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ