• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামার রুপসীপাড়া ইউনিয়নে ২২০টি সোলার প্যানেল বিতরণ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2017   Monday

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড সহযোগিতায় “পার্বত্য চট্রগ্রামের প্রত্যন্ত এলাকার সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবানে লামায় রুপসীপাড়া ইউনিয়নের সোমবার সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

 

রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডে প্রথম ধাপে ২২০টি দুঃস্থ পরিবার মাঝে বিনামূল্যে এ বিতরণ করা হয়। এ বিতরণ উদ্বোধন করেন রুপসী ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা। বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা আশুতোষ চাকমা,  ইঞ্জিনিয়ার সজিব চাকমা, ওয়ার্ড মেম্বার আবুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

 

রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে খবির উদ্দিন, ৭নং ওয়ার্ডে মেনলেই ম্রো ও সাথুইখই মার্মা জানিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা যে সমস্ত দুর্গম প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ নাই সেখানে বিদ্যুৎ ব্যবস্থায় এ সোলার হোম সিস্টেম বিতরণ করেছেন। এখন আমাদের ঘরেও আলোর বাতি জ্বলবে। আর্থিক দুর্বলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আলোর বাতি কিনতে পারিনি। এখন আমাদের ছেলে মেয়েরা আলোর বাতিতে লেখাপড়া করতে পারবে।

 

বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিনামূল্যে সোলার প্যানেল বিতরন করে পাহাড়ে জুমিয়া দুঃস্থ পরিবারে আলোবাতি জ্বলানো ব্যবস্থা করেছে। এই প্রকল্পের বাস্তবায়নে প্রান্তিক জুমিয়া পরিবারগুলো তাদের অন্ধকার দূর করে উন্নত জীবনের ছোঁয়া পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ