• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2017   Sunday

সারাদেশে ভোটার হালনাগাদ কার্যক্রমের অংশ হিসাবে  রোববার কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে শুরু হয়েছে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম।

 

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা। এসময় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া হোসনাইন, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্হিত ছিলেন।

 

কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় চন্দ্রঘোনা ইউনিয়নে ৩ জন সুপারভাইজার এবং ১০ জন তথ্য সংগ্রহকারী গত ২৫ জুলাই হতে  বাড়ী বাড়ী গিয়ে নতুন  ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন।

 

এদিকে ছবি তোলা কার্যক্রম পরিদর্শনে  গিয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এবং জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান যারা নতুন ভোটার তালিকায় ফরম পূরণ করে ছবি তুলতে পারেননি তারা আগামী ২৫ আগস্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ছবি তুলতে পারবেন।

 

এছাড়া আগামী ২ জানুয়ারী ২০১৮ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করে নতুন ভোটার তালিকায় অন্তভুক্তি হতে পারবেন। এর পরও যদি কেউ বাদ পরেন তারা আগামী বছরের ফেব্রুয়ারি  থেকে নির্বাচনের তফসিল ঘোষনার আগ পর্যন্ত ভোটার হতে পারবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ