• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায়
পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে জেলা পরিষদ সৃষ্টি হয়েছে-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2017   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে জেলা পরিষদ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন বিভাগ হস্তান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, হস্তান্তরিত বিভাগের সকলের সমন্বয়ে এ জেলা তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যেতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই এ দেশ উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌছাবে। তিনি হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান।

 

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।


জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার বলেন, গত ১২ ও ১৩জুন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসুস্থদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ও ৬টি আশ্রয়কেন্দ্রে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য বিভাগের জায়গা অবৈধ দখলের বিষয়ে জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। এছাড়া চলতি মাসে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৯৯ভাগ সফল হয়েছে বলে তিনি সভাকে অবহিত করেন।


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে। এছাড়া বেসরকারী প্রাথমিক স্কুল জাতীয়করণে যেসব স্কুল বাকী রয়েছে শিক্ষকদের তালিকা পেলে তাদের বেতনভাতা প্রদান করা হবে।


রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, বর্তমানে অতিবৃষ্টির ফলে পর্যটনের ঝুলন্ত ব্রীজটি পানিতে ডুবে গেছে তাই পর্যটকও কম হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ