• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2017   Thursday

ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কমিউনিটি হেলথ সার্ভিসেস) কোর্স চালুর দাবীতে বৃহস্পতিবার সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের মহা-পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে রাঙামাটি হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন।

 

জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের হাতে রাঙামাটি হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের নেতবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এসময় রাঙামাটি হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন জেলা কমিটির আহ্বায়ক পূর্ন বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক ঝন্টু চাকমা, প্রচার সম্পাদক লিটন শীল, জেলা কমিটির সদস্য শান্তিরন চাকমা, দয়াল চন্দ্র চাকমা, ইয়াদুব আলী, জ্ঞান চাকমা, কাউখালী উপজেলা কমিটির সভাপতি অতুল বিকাশ চাকমা, নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি জীবন চাকমা’সহ জেলা ও অন্যান্য উপজেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই) কর্তৃক ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (কমিউনিটি হেলথ সার্ভিসেস) কোর্স এর কারিকুলাম প্রণয়ন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত বছর ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদন এবং ডিপ্লোমা কোর্স চালুর নির্দেশনা প্রদান করেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ২৬ হাজার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হওয়ায় অবিলম্বে কোর্স চালুর দাবীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে এ স্বারকলিপি প্রদান করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ