• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ইউপি`র স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2017   Wednesday

স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে ইউনিয়নে পরিষদে সেবার মান উন্নয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি চাঁদ রায়। মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং সনাক সহ সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার ও সনাক সদস্য  নিরূপা দেওয়ান উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, বালুখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুনকান্তি চাকমা, সনাক সহ সভাপতি অমলেন্দু হাওলাদার এবং সনাক সদস্য  নিরূপা দেওয়ান।

 

সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠায় রাঙ্গামাটি সনাকের কার্যক্রম উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম।


মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য তথ্যের উন্মুক্ততা; সেবা সম্পর্কিত তথ্য বোর্ড স্থাপন, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নামফলক স্থাপন এবং অভিযোগ বাক্স স্থাপন, অভিযোগ দায়ের ও প্রতিবিধান কার্যকর করার জন্য রেজিষ্টার চালুর বিষয়ে আলোচনা হয়। তাছাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচিত নারী প্রতিনিধিবৃন্দের উন্নয়ন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির জন্য চেয়ারম্যানবৃন্দের দায়িত্ব বিষয়ে আলোচনা হয়।


সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার বলেন “নাগরিক বান্ধব সেবা প্রদানের জন্য সেবা সম্পর্কে জনগণকে তথ্য জনানোর জন্য তথ্যবোর্ড গুরুত্ববহন করে। যে সমস্ত ইউনিয়ন পরিষদে তথ্যবোর্ড নেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের দায়িত্ব হচ্ছে তথ্য বোর্ড স্থাপন করা এবং সাধারণ জনগণ যাতে যে কোন অভিযোগ জানাতে পারে সেজন্য ইউনিয়ন পরিষদে অভিযোগ বাক্স স্থাপন প্রয়োজন”।


উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে জনগণের কাছের প্রতিষ্ঠান হল ইউনিয়ন পরিষদ। তাই ইউনিয়ন পরিষদের সেবা সম্পর্কে জনগণকে সচেতনতার মাধ্যমে সর্বোত্তম সেবা প্রাপ্তি নিশ্চিত হবে। তাছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন হওয়ার জন্য ইউনিয়ন পরিষদের ম্যানুয়াল পড়া প্রয়োজন”।


সভাপতির বক্তব্যে চাঁদ রায় বলেন “ইউনিয়ন পরিষদে তথ্যের সহজলভ্যতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। জনগণ যদি সেবা সম্পর্কে সচেতন হয় তাহলে দুর্নীতি হ্রাস পাবে”।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ