• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জীবনের উদ্যোগে বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচীর আয়োজন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2017   Wednesday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( রাবিপ্রবি) বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।


মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন জীবনের উদ্যোগে রাবিপ্রবি’র সার্বিক ব্যাবস্থাপনায় কর্মসূচির প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এসময় উপস্থিত ছিলেন রাবিপ্রবি মেডিকেল অফিসার ডা. সর্বদর্শী চাকমা, জীবন" রাবিপ্রবি ইউনিটের সভাপতি হাছানুল করিম (ম্যানেজমেন্ট বিভাগ প্রথম ব্যাচ) , জীবন’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি), এ্যানি মেরিলিন মারমা, মৌতুসি কর্মকার তুসু, অশ্রু মুৎসুদ্দী মনি, মোঃ আলমগীর হোসেন, মোঃ ইমাম হোসেন, মোঃ আল-আমিন, মোঃ সুমন, মোঃ মিজানুর রহমান, মোঃ শাহাদাৎ ইসলাম নাঈম ও আতাহার মাসুমা।

 

রক্তের গ্রুপ নির্ণয়ে ছিলেন, মো আশফাক হোসেন (সিএসই বিভাগ, প্রথম ব্যাচ), সাঈদা জান্নাত (সিএসই বিভাগ, প্রথম ব্যাচ), মোঃ মোস্তাফিজুর রহমান মান্না (ম্যানেজমেন্ট বিভাগ, প্রথম ব্যাচ), মোঃ আকাশ মামুন (সিএসই বিভাগ, দ্বিতীয় ব্যাচ), সহযোগিতায় ছিলো, ইমরান হোসেন, সুয়াইবুল ইসলাম, সৌরভ রায় প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


"জীবন" রাবিপ্রবি ইউনিটের সভাপতি জানান, "জীবন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে রাঙামাটি সদর হাসপাতালে প্রায় শতাধিক ব্যাগ রক্ত দিয়েছেন। রাঙামাটিবাসীর যেকোন প্রকার সহযোগিতায় রাবিপ্রবি সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেবে।


উদ্বোধনী বক্তব্যে রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা এ মহৎ কাজকে তাকে প্রশংসা করে এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ