• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে শ্রমিকলীগের শোক র‌্যালী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2017   Saturday

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার শোক র‌্যালী ও শোক সভা করেছে শ্রমিক লীগের খাগড়াছড়ি নেতাকর্মীরা।


খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ চেতনা মঞ্চে আয়োজিত শোক সভায় অতিথির ছিলেন খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।জেলা শ্রমিকলীগ সভাপতি সৌরভ তালুকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ইউছুফ আলী সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা ,জেলা আওয়ামীলীগে সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটি নুরনব্বী চৌধুরী , জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা ,জেলা আওয়ামীলীগে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু ,জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক বাসন্তী চাকমা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রইছ উদ্দিন, জেলা শ্রমিকলীগে আহ্বায়ক জানু সিকদার , মুক্তিযুদ্ধ প্রজম্মলীগ সভাপতি হাসান,খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাবেদ , জেলা যুবলীগ সহ সভাপতি হেলাল ,জেলা সেবচ্ছাসেবকলীগ সাবেক আহ্বায়ক জুয়েল ত্রিপুরা ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার ,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চন্দর কুমার দে প্রমুখ।


এর আগে একটি শোক র‌্যালী খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ চেতনা মঞ্চ থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। সভা শেষে প্রধান অতিথি জেলা কৃষক ও কৃষাণীদের মাঝে চারা বিতরন করেন ।


প্রধান বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়ে গেছেন সে দেশে আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে । আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের কথায় চিন্তা করে সারের দাম কমিয়ে দিয়ে জনগন যাতে সহজে কৃষি কাজ করতে পারেন সে ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয় খাগড়াছড়িতে রাস্তা যোগাযোগ বৃদ্ধি পেয়ে এবং জেলাবাসী শান্তিতে বসবাস করতে পারছে । সেটাই জনগণ বুঝতে পেরে বার বার আওয়ামীলীগ ভোট দিয়েছে। এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য আগামীতেও আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ