• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য জেলায় পাহাড় ধসের প্রকৃতি ও মানুষ কতটুকু দায়ী তা অনুসন্ধানে গঠিত কমিটির সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2017   Saturday

তিন পার্বত্য জেলায় সংঘটিত পাহাড় ধসের প্রকৃতি ও মানুষ কতটুকু দায়ী তা অনুসন্ধানের লক্ষে গঠিত কমিটির সভায় শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠকের সিদ্ধান্তের এই কমিটি গঠিত হয়। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সমন্বয়) ও কমিটির আহ্বায়ক মানিক লাল বনিক।

 

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয়-২) এ এস এম শাহেন রেজা, খাগড়াছড়ি জেলার এডিসি ড. মোঃ গোফরান ফারুকী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল জব্বার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, রাঙ্গামাটির ডিআরআরও বিশ্বনাথ মজুমদার, খাগড়াছড়ি জেলার ডিআরআরও এসএম শান্তুনু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসকের সহ-কমিশনার মোঃ ফারুক সুফিয়ান, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, খাগড়াছড়ি সওজ এর উঃবিঃপ্রঃ মোঃ আব্দুস সহিদ, রাঙামাটি প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


গেল ১৩জুন তিন পার্বত্য জেলায় পাহাড় ধ্বসের কারণ হিসেবে সভায় বক্তরা, অতিরিক্ত বৃষ্টিপাত, ঘন ঘন বজ্রপাত, অপরিকল্পিতভাবে পাহাড় কেটে ঘরবাড়ী নির্মাণ, বন উজাড়, ভারী যানবাহন, অপটিক্যাল ফাইবার লাইন স্থাপন, রাস্তার পাশে জুম চাষ’সহ বিভিন্ন কারণগুলো উপস্থাপন করেন।


পার্বত্য জেলায় ভুমি ধ্বস ও বন্যায় ক্ষতিগুলো পুষিয়ে নিতে সভায় উত্থাপিত পয়েন্টগুলো পার্বত্য মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সভায় উপস্থাপন করা হবে বলে জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সমন্বয়) ও কমিটির আহ্বায়ক মানিক লাল বনিক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ