• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটি জেনারেল হাসপাতালে সেবা গ্রহীতাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2017   Tuesday

 মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে জেনারেল হাসপাতালে সেবাগ্রহীতাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার।স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ও সনাক সহ সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার। সনাক সদস্য মোহাম্মদ আলীর পরিচালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কনসালটেন্ট ডাঃ নিহারঞ্জন নন্দী, সেবাগ্রহীতা সতীশ ত্রিপুরা, মামুন মিন্টু, আলো রাণী আইচ, মনিরুজ্জামান মহসিন রানা, সৈয়দ ইসমাইল হোসেন, রনেন্দ্র চাকমা রিন্টু এবং সুজন সেন।

 

সভায় হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা,  পুরাতন হাসপাতালে ১০ বেডের হাসপাতাল চালু করা, জেলা পরিষদের মাধ্যমে এ্যাম্বুলেন্স সচল রাখা, হাসপাতালে ডায়াবেটিকস ও হৃদরোগের ডাক্তারের প্রয়োজনীয়তা, টয়লেট একাধিকবার পরিস্কার পরিচ্ছন্ন রাখা, ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের নিয়ন্ত্রণে নির্দেশনা প্রদান, বর্হিবিভাগে ডাক্তারবৃন্দ রোগীদের বক্তব্য যথাযথভাবে না শুনা এবং অ্যাম্বুলেন্স ব্যবহারে অনিয়মের বিষয়ে  সেবাগ্রহীতাবৃন্দ উত্থাপন করা হয়।

 

কনসালটেন্ট ডাঃ নিহারঞ্জন নন্দী বলেন হাসপাতালে চিকিৎসকদের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষকে সেবা দেয়া। সরকারের সীমাবদ্ধতা ও স্বল্প সুযোগ সুবিধার মধ্যেই নাগরিকবৃন্দের সেবা প্রদান করতে হবে। সেবাদাতা এবং সেবাগ্রহীতা উভয়ের মাঝে ইতিবাচক দৃষ্ঠিভঙ্গি থাকলে উভয়ের মাঝে দুরত্ব কমে আসবে ।

 

সনাক সভাপতি চাঁদ রায় বলেন হাসপাতালের সেবার ক্ষেত্রে নাগরিকবৃন্দের অসীম চাহিদা থাকবে কিন্তু দক্ষ নেতৃত্ব ও ব্যবস্থাপনার মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদান করতে হবে।

 

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন হাসপাতালের সাথে নাগরিকবৃন্দের সুসম্পর্ক না থাকলে ভাল সেবা নিশ্চিত করা যায়না। নাগরিকদের সাথে সুসম্পর্কের মাধ্য্যমে  এবং সকলের সহযোগিতা নিয়ে সেবার মান উন্নয়ন করতে হবে। তাছাড়া নাগরিকবৃন্দ যদি কোন অনিয়মের শিকার হয় তাহলে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ