• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটি সরকারি কলেজে চিকুনগুনিয়া বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2017   Tuesday

চিকনগুনিয়া রোগ বিষয়ে রোটারেক্ট ক্লাব অব রাঙামাটির আয়োজনে মঙ্গলবার রাঙামাটিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি সরকারি কলেজে অডিটোরিয়ামে রোটারেক্ট ক্লাব অব রাঙামাটির সভাপতি রোটারেক্টর মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সফিকুল ইসলাম, রোটারেক্ট ক্লাবের সাবেক পিপি ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জিসান বখতিয়ার।

 

সেমিনারে চিকুনগুনিয়া বিষয়ে আলোচনা করেন রোটারেক্ট ক্লাব অব চিটাগাং লেকসিটির সভাপতি রোটারেক্টর ডাঃ রিফায়েত আহম্মদ। সেমিনারে আরো বক্তব্য রাখেন আইপিপি রোটারেক্টর আবু বকর, প্রোগ্রাম চেয়ারম্যান রোটারেক্টর অলি আহাদ, প্রোগ্রাম সচিব রোটারেক্টর আব্দুস সালাম। সভা শেষে  চিকনগুনিয়া বিষয়ে লিপলেট বিরতণ করা হয়। 

 

সেমিনারে বক্তারা বলেন, ভাইরাসে আক্রান্ত মশার কামড়ে মানুষের দেহে এই রোগ ছড়ায় বলে জানান বক্তারা। চিকুনগুনিয়া হলে ভয়ের কিছু নেই। সাধারণত বিশ্রাম নিতে হবে, শরীরের ব্যথা হলে শুধু মাত্র প্যারাসিটামল জাতীয় ঔষধ খেতে হবে। সাত দিনের বেশি জ্বর থাকলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া যেকোন ঔষধ গ্রহন করা যাবে না। রাঙামাটিতে এই রোগ প্রতিরোধের জন্য নানান কর্মসূচী গ্রহন করা সহ রোগটির বিষয়ে সচেতন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ