• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2017   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে রোববার  সমাজের অস্বচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা তার অফিস কক্ষে শহরের ভেদভেদী মুসলিম পাড়ার নিবাসী স্মরনীকা বড়–য়ার হাতে সেলাই মেশিন তুলে দেন।

 

বিতরনকালে জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, জেলা পরিষদ হচ্ছে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতিষ্ঠান। এ জেলার জনসাধারনের উন্নয়নমূলক কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, বর্তমান সরকার অসহায়, দারিদ্র ও দুঃস্থদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের  উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গরীব ও দুস্থ নারীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর ফলে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে।

 

সেলাই মেশিনটি পেয়ে স্মরনীকা বড়–য়া বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রশিক্ষণ পাওয়ার পর নিজের একটি সেলাই মেশিন না থাকায় প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানগুলো ভুলে যেতে বসেছি। আজ জেলা পরিষদ হতে সেলাই মেশিনটি পেয়ে আমি খুবই আনন্দিত। এটি আমার সংসারের একটি আয়ের পথ হিসেবে কাজ দেবে। অন্যদিকে এটির মাধ্যমে এলাকায় অন্যান্য নারীদের আমি প্রশিক্ষণ দিতে পারবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ