• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পাহাড় ধসের ঘটনায় কাপ্তাইয়ের ক্ষতিগ্রস্থদের পাশে কৃষি ক্যাডারের কর্মকর্তারা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2017   Saturday

পাহাড় ধসের ঘটনায় কাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্হ নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিসিএস ৩৫ তম ব্যাচের কৃষি ক্যাডারের কর্মকর্তারা।

 

শুক্রবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়া,চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং রেশম বাগান এলাকায় ক্ষতিগ্রস্হ এলকায় গিয়ে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরন করেন এই ক্যাডারের কর্মকর্তারা। এছাড়া কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ অফিসে চিৎমরম ইউনিয়নের ক্ষতিগ্রস্হ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

 

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ৩৫ তম বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তা মেজবাহ উদ্দিনের নেত্বত্বে একই ক্যাডারের চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুমন কুমার সাহা এবং ৩৫ তম কৃষি ক্যাডারের হাটহাজারী কৃষি প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক শাহাদাত হোসেনের উপস্হিতিতে নিহত ১৯ পরিবারের সদস্যদের পরিবার প্রতি ২৫০০ টাকা এবং আহত ১৩ পরিবারের মাঝে নগদ দেড় হাজার টাকা করে প্রদান করা হয়।

 

এসময় কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, চিৎমরম ইউপি সদস্য নিংসাই মার্মা উপস্হিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ