• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

নিউজ২৪ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2017   Friday

শুক্রবাবার বেসরকারী টেলিভিশন নিউজ২৪ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালীসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধূরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙামাটি অতিরিক্ত জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ হক, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, বৈশাখী টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি মো. কামাল, এটিএন বাংলা রাঙামাটি জেলা প্রতিনিধি পুলক চক্রবর্তী, এসএ টিভি’র রাঙামাটি জেলা প্রতিনিধি মো. সোলায়মান, রাঙামাটি প্রতিবন্দী স্কুলের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা ও নিউজ২৪ রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। অনুষ্ঠানে নিউজ২৪ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন।

 

এর আগে একটি র‌্যালী জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে  রাঙামাটি জেলা পরিষদ কার্যালয় চত্বরের সামনে গিয়ে শেষ হয়। 

 

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধূরী তার বক্তব্য বলেন,   সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া পর দুর্যোগের মধ্যেও নিউজ২৪ প্রতিনিধি সংবাদ প্রচারের ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। আগামীতেও নিউজ২৪ পাহাড়ের অপরাধ, মাদ্রক ও জঙ্গীর বিরুদ্ধে সংবাদ প্রচারের ক্ষেত্রে কঠোর  ভূমিকা রাখবে।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় হিসেবে নিউজ২৪ আগামীতে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন, নিউজ২৪ এক বছরের পথ চলায় পার্বত্যাঞ্চলসহ দেশ-বিদেশের নাগরিকদের প্রত্যাশা পূরণ করেছে। একই সাথে মুক্তিযুদ্ধার চেতনায় একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় নিউজ২৪ মানসম্পন্ন অনুষ্ঠান ও নিরপেক্ষ সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছে। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতায় নিউজ২৪ সাহসি অগ্রযাত্রার প্রশংসানীয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ